বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১:২৯ এএম |

  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গাটি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের প্রধান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই।
কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বল করতে গিয়ে এই চোট পান হাসারাঙ্গা। তবুও দায়িত্বশীল পারফরম্যান্সে তিনি নিজের স্পেল সম্পূর্ণ করেন এবং চার ওভারে ২৫ রান দিয়ে নেন তিনটি উইকেট। যা আয়ারল্যান্ডের লড়াকু রানতাড়া ভেঙে দিতে বড় ভূমিকা রাখে।
কিন্তু ম্যাচের পর করা এমআরআই স্ক্যানে ধরা পড়ে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর ছেঁড়া রয়েছে। রিপোর্টটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞও পরীক্ষা করে দেখেন। এরপরই আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিশ্চিত করা হয় বিশ্বকাপের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না এই লেগস্পিন অলরাউন্ডার।
দলের সূত্রে জানা গেছে, তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেতে পারেন আরেক লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমান্থা।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সামনে রয়েছে ব্যস্ত সূচি। ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের মুখোমুখি হবে তারা। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচটি ১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে।
বিশ্বকাপের শুরুতেই হাসারাঙ্গার ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ ব্যাট-বল দুই বিভাগেই তিনি ছিলেন দলের অন্যতম ভরসার নাম। এখন এই শূন্যতা কীভাবে সামাল দেয় লঙ্কানরা, সেটাই দেখার বিষয়। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বিভাগীয় শহরে কুবির বাস সার্ভিস
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
শেষ সময়ে জমজমাট প্রচারণা কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২