নিজস্ব
প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১ টি আসনের
ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম প্রত্যেক উপজেলায় পাঠানো হচ্ছে। রবিবার দুপুর
থেকে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৭ টি উপজেলার
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাচ্ছেন
নির্বাচন কর্মকর্তাগণ। ব্যালটবাহি এসব যানবাহনের জন্য রাখা হয়েছে অতিরিক্ত
নিরাপত্তা। এবার সাধারণ ভোটের প্রতীকের ব্যালটের পাশাপাশি গণভোটের জন্য
আলাদা ব্যালট পেপার পাঠানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রের নির্বাচনী নিয়মাবলী
প্রদর্শিত ফেস্টুন এবং ভোট গ্রহণ সরঞ্জাম গুলো যাবে ব্যালটের সাথে।
কুমিল্লা
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোঃ হাবিবুর রহমান জানান, জেলায়
অর্ধকোটি ভোটার রয়েছে। এর মধ্যে পোস্টাল ব্যালট ১ লাখ ১১ হাজারের মত। প্রতি
আসনের ভোটারের জন্য ব্যালট পেপার স্ব স্ব উপজেলায় পাঠানো হচ্ছে। ১২
ফেব্রুয়ারি ৮৬ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ন হবে।
