বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২
নির্বাচনী নিরাপত্তায় বিভিন্নস্থানে সেনাবাহিনীর মহড়া
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
তানভীর দিপু।।
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১:৩১ এএম |

  কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ মোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুমিল্লার ১১ টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান। তিনি মঙ্গলবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন্সে পুলিশ ও এপিবিএন সদস্যদের ব্রিফিংয়ে এ কথা জানান। 
পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, কুমিল্লা জেলায় ৩ হাজার ৯ শত ৭৯ জন পুলিশ জন ছাড়াও ২ হাজার ৪০ সেনাবাহিনীর সদস্য, ৪ শ জন্য বিজিবি, ১৯ হাজার ৩৮৩ জন আনসার- ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন । 
এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের পুরনো দুর্নাম ঘুচানোর আহ্বান করে বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা যেন সব সময় বডি ওন ক্যামেরা চালু রাখেন এবং যে কোন অভিযোগ ও অনুযোগের বিষয়ে যেন প্রিজাইডিং অফিসার কে অবহিত করেন। 

এছাড়া মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কুমিল্লা শহরের বিভিন্নস্থানে মহড়া দিয়েছে সেনাবাহিনী। বিকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেসক্লাব, ফৌজদারি, পুলিশ লাইনসহ বিভিন্ন সড়কে মহড়া দেয়া হয়। এর আগে কুমিল্লার বিভিন্ন উপজেলার পৃথক পৃথক কেন্দ্রগুলোতে সেনাবাহিনী তাদের নিরাপত্তা মহড়া প্রদর্শিত করে। এসব মহড়ায় কেন্দ্র নিরাপত্তা, ভোটারদের ভোট গ্রহণ এবং বাড়ি ফিরে যাওয়ার নিরাপত্তা, কেন্দ্রের আশেপাশের এলাকাগুলো থেকে নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্তি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেয়ার পদ্ধতি মহড়া দেয়া হয়। 
  কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
এদিকে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র্যাব এর ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোট কেন্দ্রের জন্য ৩ হাজার ৯ শত ৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার- ভিডিপি বাহিনী কাজ করবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার কার্যালয় থেকে ১৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌছে দেয়া হবে। 
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, কুমিল্লার ১১ টি আসনে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রয়েছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বিভাগীয় শহরে কুবির বাস সার্ভিস
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
শেষ সময়ে জমজমাট প্রচারণা কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২