বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২
বার্সেলোনায় ফেরার ইঙ্গিত মেসির
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১:২৯ এএম |

 বার্সেলোনায় ফেরার ইঙ্গিত মেসিরফুটবল জীবনের সেরা সময়, অসংখ্য ট্রফি, আর ভক্তদের সীমাহীন ভালোবাসা; সবকিছুর কেন্দ্র ছিল কাতালোনিয়ার এক ক্লাব। সেই সম্পর্কের টান আজও কাটেনি। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায় ঘনিয়ে এলে আবারও শৈশবের ঠিকানায় ফিরতে চান লিওনেল মেসি।
স্পেনের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পরিবারসহ বার্সেলোনায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে ভবিষ্যৎ জীবন কাতালান শহরেই কাটানোর ইচ্ছা তার বহুদিনের।
বার্সেলোনার হয়ে মেসির গল্প শুরু হয়েছিল লা মাসিয়ার একাডেমি থেকে। সেখান থেকেই উঠে এসে ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল অধ্যায় রচনা করেন তিনি। চারটি চ্যাম্পিয়নস লিগ, অসংখ্য লা লিগা শিরোপা এবং ব্যক্তিগত রেকর্ডে ভরা এক যুগ পার করেন ক্যাম্প ন্যুতে।
তবে ২০২১ সালে আর্থিক সংকটে পড়া ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন সম্ভব না হওয়ায় আবেগঘন বিদায় নিতে হয় তাকে। সেই সময় চোখের জল ফেলেই বার্সা ছাড়েন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।
বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেন্ত জার্মেইয়ে দুই মৌসুম কাটান মেসি। এরপর ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায় শুরু করেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত।
মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলটির চেহারা বদলে যায়। তার নেতৃত্বে লিগ কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জিতে যুক্তরাষ্ট্রের ফুটবলেও নিজের প্রভাব প্রতিষ্ঠা করেছেন তিনি।
বর্তমান বাস্তবতায় খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফেরার সম্ভাবনা খুবই কম। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্ক এখনো পুরোপুরি মসৃণ নয়। তবে একটি বিদায়ী প্রদর্শনী ম্যাচ বা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্প ন্যুতে শেষবারের মতো মাঠে নামার সম্ভাবনা আলোচনায় আছে।
নতুন স্টেডিয়াম প্রকল্প শেষ হলে সেখানে উপস্থিত হয়ে ভক্তদের সামনে শেষবারের মতো বিদায় নেওয়ার স্বপ্নও দেখছেন মেসি।
সবচেয়ে আলোচিত বিষয় হলো- অবসরের পর বার্সেলোনার সঙ্গে তার নতুন সম্পর্ক। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এমএলএস অধ্যায় শেষ হলে কাতালান ক্লাবের স্পোর্টিং বা প্রশাসনিক কাঠামোর অংশ হতে পারেন তিনি।
অর্থাৎ, খেলোয়াড় হিসেবে নয়, বরং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে মেসিকে। এতে একদিকে যেমন ক্লাব পাবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে, অন্যদিকে মেসিও ফিরতে পারবেন নিজের আবেগের শহরে।
ঘনিষ্ঠ মহলে মেসি বারবার বলেছেন, বার্সেলোনায় ফিরে যাওয়ার চিন্তা তার পরিবারের সবার মধ্যেই আছে। সেখানে তাদের নিজস্ব বাড়ি রয়েছে, পরিচিত পরিবেশ রয়েছে। যা ভবিষ্যতের জন্য তাকে বারবার টানছে।  


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বিভাগীয় শহরে কুবির বাস সার্ভিস
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
শেষ সময়ে জমজমাট প্রচারণা কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২