শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
নির্বাচনী মিছিলে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১:৩০ এএম |


জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে গতকাল বিকাল চারটায় সংবাদ সম্মেলনে একথা বলেন কাজী দ্বীন মোহাম্মদ, 
কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা মহানগরীর জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৯ ফেব্রুয়ারি দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দুল গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে পরিকল্পিতভাবে মিছিলে হামলা চালানো হয়। এতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনা করেন মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এবং স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আইআর আশিক আহমেদ শাহীনসহ অন্য নেতারা।
লিখিত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, ৯ ফেব্রুয়ারি বড়দুল গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল চলাকালে ফয়সাল আহমেদ নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে মিছিলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে ফারুক ও আলুল বাশারের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয় বলেও দাবি করা হয়।
হামলায় শাহজালাল সাঈম নামে এক কর্মী গুরুতর আহত হন। তার মাথায় আঘাত করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া ফারুক, মাহবুবসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
ভোটারদের উদ্দেশে প্রার্থী বলেন, উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে। কোনো অপচেষ্টা হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বানও জানান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২