কুবি
প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিভাগীয়
শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৮
ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে
সকালে ছাত্র সংগঠনগুলোর সাথে এ বিষয়ে মতবিনিময় উপাচার্য অধ্যাপক ড. হায়দার
আলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের আজ রবিবার
বিকাল ৫টার মধ্যে নাম, বিভাগ, সেশন, আইডি নম্বর ও স্থায়ী ঠিকানাসহ আইডি
কার্ডের ফটোকপি রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।
রেজিস্ট্রার অধ্যাপক
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নির্দিষ্ট রুটে পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন
করলেই কেবল বাস দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী (সোমবার)
বিকাল থেকেই বাস চলাচল শুরু হবে।"
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে বাসের দাবিতে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা।
