শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২
ভারত-পাকিস্তান মধ্যকার টেস্ট সিরিজ চান সাবেক ইংলিশ ক্রিকেটার
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১:২৯ এএম |




 ভারত-পাকিস্তান মধ্যকার টেস্ট সিরিজ চান সাবেক ইংলিশ ক্রিকেটার

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। এরপর থেকেই দুদলের সঙ্গে বাংলাদেশকে যোগ করে ত্রিদেশীয় সিরিজ আয়োজন কথা উঠেছে। এর মাঝেই নতুন দাবি জানালেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল ভন। ভারত-পাকিস্তান মধ্যকার টেস্ট সিরিজ চান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন মাইকেল ভন। ‘স্টিক টু ক্রিকেট’ নামক অ্যাকাউন্টের সেই পোস্টে লেখা, আইসিসির সঙ্গে ইতিবাচক আলোচনার পর ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে পাকিস্তান।
এই পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘‘এটা টুর্নামেন্ট ও ক্রিকেটের জন্য ভালো খবর। আমরা তাদের মধ্যকার টেস্ট সিরিজও দেখতে চাই। আর এই তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য উপযুক্ত জায়গা হতে পারে ইংল্যান্ড।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। অথচ চলতি মাসের প্রথম দিনে পাকিস্তান সরকার এই ম্যাচে অংশ না নিতে ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছিল। এনিয়ে সপ্তাহখানেক ধরে আইসিসির সঙ্গে দেনদরবার করে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশের অনুরোধের প্রেক্ষিতে তাদের সরকার বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
গত রোববার লাহোরে পিসিবি ও বিসিবিকে নিয়ে আইসিসি আরও কয়েকজন বোর্ড সদস্যকে নিয়ে বৈঠক করে। বহুপাক্ষিক আলোচনা শেষে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধ বিবেচনায় নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাপ করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তারপর পাকিস্তান সরকার এই ম্যাচটি খেলতে অনুমতি দেওয়ার কথা জানায়।



 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপির জয়জয়কার
উৎসবের ভোট; ব্যাপক উপস্থিতি
ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ছোটাছুটি
দেবিদ্বারে হাসনাতের বিজয়ে মিছিল ‘ক্ষমতা এখন জনতার হাতে’
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
হুমকির বক্তব্য ভাইরালের পর আদালতে বিএনপি নেতা মুন্সী
বিএনপি প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর ভোট যুদ্ধের সম্ভবনা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় টাকাসহ বিএনপি ও জামায়াতের ৩ নেতা আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২