বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১২:৫৯ এএম |

  পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি, ইমনকে কিনেছে লাহোর কালান্দার্স।
দুজনেরই ভিত্তিমূল্য ছিল ৬০ লাখ রুপি। নিলামে শুধুই একটি করে ফ্র্যাঞ্চাইজি তাদের প্রতি আগ্রহ দেখানোয় ভিত্তিমূল্যেই বিক্রি হয়েছেন এই দুই ক্রিকেটার।
ইমন এবারই প্রথমবারের মতো খেলবেন পাকিস্তানের এই লিগে। এমনকি দেশের বাইরেও এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন এই ওপেনার। অন্যদিকে নাহিদ গত আসরেও পিএসএলে খেলেছেন। সেবারও পেশোয়ারের হয়ে খেলেছিলেন তিনি।
এই দুজন ছাড়াও এবারের পিএসএলে দল পেয়েছেন আরো দুই বাংলাদেশি। ৩ কোটি রুপিতে রিশাদ হোসেনকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আর মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে প্রায় সাড়ে ৬কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর।
আজ (বুধবার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় পিএসএলের নিলাম শুরু হয়। যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২