তানভীর দিপু:
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন
মোট ৮৬ জন প্রার্থী। এর মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে
নির্বাচনে অংশগ্রহন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ
হোসেন , জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের
বশির আহমেদ, জাতীয় পার্টি সৈয়দ মো. ইফতেকার আহসান, বাংলাদেশ রিপাবলিকান
পার্টির মো. আবুল কালাম, এবি পাটির মো. শফিউল বাসার, জাসদের বড়ুয়া মনোজিত
ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক ও আবু জায়েদ আল মাহমুদ।
কুমিল্লা-২
(হোমনা ও তিতাস) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয়
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা
সদস্য নাজিম উদ্দিন, জাতীয় পার্টি মো. আমির হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলন
বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস
সালাম, স্বতন্ত্র আবদুল মতিন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর
মোহাম্মদ ইউসুফ সোহেল, বাংলাদেশ কংগ্রেসের মো. খোরশেদ আলম, ইসলামী আন্দোলন
বাংলাদেশের আহমদ আবদুল কাইয়ুম, এনডিএম এর রিয়াজ মো. শরীফ, আমজনতার দল
চৌধুরী রকিবুল , ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শরীফ উদ্দিন সরকার ,
বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. এমদাদুল হক ও গণঅধিকার পরিষদের মো.
মনিরুজ্জামান।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের
মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ), গণঅধিকার পরিষদ মো.
জসিম উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গাজী ইরফানুল হক সরকার , খেলাফত
মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো আব্দুল করিম।
কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মো. জসিম উদ্দিন , জামায়াতে ইসলামীর
মো. মোবারক হোসেন , এবি পার্টির ব্যারিস্টার জোবায়ের আহমেদ, জেএসডির শিরিন
আক্তার, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রীস, জাতীয় পার্টির এমরানুল
হক, ইনছানিয়াত বাংলাদেশের তানজিল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল
ইসলাম , এনপিপির মো. আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ
আল কাফি (অবৈধ)।
কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ
উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে বিএনপির
মনিরুল হক চৌধুরী , জামায়াতে ইসলামীর কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ
মুসলিম লীগের ইয়াছিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মো. মাসুম বিল্লাহ ইয়াছিন,
জেএসডির ওবায়দুল কবীর মোহন , ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ ,
মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী (অবৈধ), বাসদের কামরুন নাহার সাথী
(অবৈধ ) ও গণঅধিকার পরিষদের মোবারক হোসেন।
কুমিল্লা-৭ (চান্দিনা)
বিএনপির রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র আতিকুল আলম শাওন, ইসলামী আন্দোলন
বাংলাদেশের মাওলানা এতেশামুল হক, মুক্তিজোটের সজল কুমার কর, খেলাফত মজলিসের
সোলাইমান খাঁন,
কুমিল্লা-৮ (বরুড়া) বিএনপির জাকারিয়া তাহের সুমন,
জামায়াতের সফিকুল আলম হেলাল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. মফিজ
উদ্দিন, বিএসপির মো. গোলাম মোর্শেদ, বাসদের মোহাম্মদ আলী আশরাফ, জাতীয়
পার্টির এইচ এম এম ইরফান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. গোলাম সাদেক,
ইসলামী ঐক্যজোটের আবদুল কাদের।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)
বিএনপির আবুল কালাম, জামায়াতের ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী,
স্বতন্ত্র সামিরা আজিম দোলা জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল , ইসলামী
আন্দোলনের সেলিম মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক,
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল
কাশেম।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) বিএনপি থেকে মোবাশ্বের
আলম ভুঁইয়া, জামায়াতের মো. ইয়াছিন আরাফাত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের
কাজী নুর আলম সিদ্দিকী, আমজনতা দলের আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ
কংগ্রেসের হাসান আহমেদ, গণঅধিকার পরিষদের রমিজ বিন আরিফ, ইসলামী আন্দোলন
বাংলাদেশের মো. শামছুদ্দোহা।

কুমিল্লা-১১
(চৌদ্দগ্রাম) জামায়াতের ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির
কামরুল হুদা, বাংলাদেশ কংগ্রেসের আ ফ ম আবদুর রহিম, জাতীয় পাটির মো. মাইন
উদ্দিন, গণফ্রন্টের আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন
শহিদ, মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ।
