বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১২:৫৯ এএম |


 শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই


বর্তমান সময়ের অন্যতম সেরা নারী শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য বহিষ্কার করেছে শুটিং ফেডারেশনের। কলির পাশাপাশি আরো তিন শুটার এমা, আহাদ ও পিয়াসকে সাময়িক বহিষ্কারের চিঠি দিয়েছে ফেডারেশন। সাবেক দুই তারকা শুটার সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্নাকে শুটিং থেকে অবাঞ্চিত করা হয়েছে। যারা চিঠি পেয়েছেন তারা সবাই সাবেক যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে আন্দোলন ও গণমাধ্যমে নানা বক্তব্য দিয়েছিলেন।
শুটিংয়ের স্বর্ণকন্যা হিসেবে খ্যাত সাবরিনা সুলতানা। বাংলাদেশের অসংখ্য পদক জিতেছেন তিনি। শুটারদের পাশে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করায় প্রিয় শুটিং অঙ্গন থেকে অবাঞ্চিত হয়েছেন। এ নিয়ে তিনি বলেন, ‘এই কমিটির কোনো গ্রহণযোগ্যতা নেই। বিশেষ করে সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী সাবেক যুগ্ম সম্পাদক হায়দারের প্রভাবিত হয়ে এখনো কাজ করছেন। এ রকম অযৌক্তিক সিদ্ধান্ত এটারই উদাহরণ।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম প্রতিবাদী কন্ঠস্বর শারমিন আক্তার রত্না। তিনি এবার সরাসরি সাধারণ সম্পাদকের অপসারণ চেয়েছেন, ‘একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে চলছেন সাধারণ সম্পাদক। তিনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তার অপসারণ চাই।’
রত্না, সাবরিনাদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৫ জানুয়ারি ফেডারেশনে তারা নির্বাহী কমিটির কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছেন এবং ফেডারেশনে তদন্ত কাজে আগত পুলিশ কর্মকর্তার সামনে। এতে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে রত্না বলেন, ‘সাবেক শুটার হিসেবে আমরা সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। তিনি আমাদের কথাই শুনেননি। যেদিনের ঘটনা উল্লেখ করেছে সেদিন শুটার পিয়াস উপস্থিত ছিলেন না এরপরও তাকে সাময়িক বহিষ্কারের চিঠি দেয়া হয়েছে।’
রত্না, সাবরিনা শুটিংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এজন্য তাদের অবাঞ্ছিত করেছে। সাজ্জাদের বিরুদ্ধে মামলা করেছিলেন রত্না। তাই রত্নাকে মামলা সংক্রান্ত কাজে পুলিশ ডাকলেই শুধু ফেডারেশনে আসতে পারবেন। বর্তমান শুটারদের সাময়িক বহিষ্কারের চিঠিতে তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। স্ত্রী কলির জন্য প্রতিবাদ ও আন্দোলন করে স্বামী পিস্তল শুটার আহাদও চিঠি পেয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২