শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৯ এএম |


 নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন  অপসারণে কুসিকের ২য় নোটিশবশিরুল ইসলাম 
কুমিল্লা সিটি কর্পোরেশনের অনুমোদিত নক্সা ব্যতীত অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে নগরীর ঝাউতলা এলাকায় একটি তিনতলা ভবন অপসারণের জন্য দ্বিতীয় নোটিশ জারি করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
কুসিক সূত্রে জানা যায়, ঝাউতলা এলাকার ১০ নম্বর ওয়ার্ডের হোল্ডিং নম্বর ২৬৭-এর মালিক কাজী আলী নেওয়াজ (পিতা: বাদশা মিয়া) সিটি কর্পোরেশনের নিকট থেকে কোনো ধরনের নক্সা অনুমোদন না নিয়েই ভবনের আকার ও আকৃতি পরিবর্তন করে এবং সেটব্যাক রুল অনুসরণ না করে তিনতলা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে  আবির ইকবাল খান নামে এক ব্যক্তি গত বছরের ২৯ অক্টোবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা যথাযথভাবে বাস্তবায়ন করেননি। ফলে চলমান নির্মাণকাজ ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ধারা ৩(১) এবং ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন করেছে, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে উল্লেখ করেছে কুসিক।
দ্বিতীয় নোটিশে জানানো হয়, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ধারা ৩(খ) অনুযায়ী নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিটি কর্পোরেশনের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হবে। এ ক্ষেত্রে অপসারণ সংক্রান্ত সকল ব্যয় সংশ্লিষ্ট ভবন মালিকের নিকট থেকে কর হিসেবে আদায় করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
২৭ জানুয়ারী ২০২৬ তারিখে জারি করা ২য় নোটিশে স্বাক্ষর করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) মো. আবদুস সালাম। নোটিশের অনুলিপি কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও প্রশাসকের দপ্তরে প্রেরণ করা হয়েছে।
কুসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগর পরিকল্পনা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২