রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২
গণনায় যোগ হতে পোস্টাল ব্যালট পৌঁছাতে হবে ভোটের দিন সাড়ে ৪টার আগে
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ এএম আপডেট: ০৮.০২.২০২৬ ১:৫০ এএম |




 গণনায় যোগ হতে  পোস্টাল ব্যালট পৌঁছাতে হবে  ভোটের দিন সাড়ে ৪টার আগেজাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০ জনের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। এগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বুঝে নিচ্ছেন। তাদের কাছে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ডাকযোগে যাওয়া ব্যালটগুলোই গণনায় যোগ হবে। এরপর প্রাপ্ত ব্যালটের খাম স্ক্যান করে বাতিল হিসেবে আলাদাভাবে সংরক্ষণ করা হবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালটের নমুনা, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট প্রাপ্তির পর করণীয় ও ব্যালট গণনা সংক্রান্ত নির্দেশনা স্পষ্ট করে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৭ অনুসারে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৭ এর বিধান অনুসারে গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগযোগ্য ভোটার, ভোটদান প্রক্রিয়া, ভোটগণনা ও এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমের বিষয়ে ইতোপূর্বে পরিপত্র জারি করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
দাঁড়িপাল্লা বিজয়ী হলে মানুষের অভাব দূর হবে: অধ্যাপক মামুন
চৌদ্দগ্রামে ‘শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
কুমিল্লার নোয়াপাড়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
হাসনাতকে ঠেকাতে দেবিদ্বারে ট্রাকের প্রচারণায় বিএনপি
অবৈধভাবে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুবির সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২