রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ এএম আপডেট: ০৮.০২.২০২৬ ১:৫০ এএম |


 এবারের নির্বাচন গণতন্ত্র  পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরীবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত সরকারের প্রধান হবেন তারেক রহমান এবং তাঁর দেশ গড়ার নেতৃত্ব হবে বিশ্ব কাঁপানো নেতৃত্ব।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের শাসনগাছা বাসস্ট্যান্ডে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
পরবর্তীতে তিনি দৌলতপুর চৌমুহনী, বড় পুকুরপাড়, থিরা পুকুরপাড়, কাচিয়াতলীতে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিকভাবে চলতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের লন্ডনর ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে যায়। একটি মহল ৫ আগস্টের পর থেকেই নানা ষড়যন্ত্র করে দেশকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র রুখে দিতে আপনাদের সজাগ থাকতে হবে। 
মনিরুল হক চৌধুরী বলেন, সিটি করপোরেশন হয়েছে আজ ১২ বছর। শাসনগাছা শহর হয়েও এখনো ইউনিয়ন কেনো? আমি নির্বাচিত হলে শাসনগাছা সহ দুর্গাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নকে সিটি করপোরেশনে একীভূত করা হবে। 
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, 
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
দাঁড়িপাল্লা বিজয়ী হলে মানুষের অভাব দূর হবে: অধ্যাপক মামুন
চৌদ্দগ্রামে ‘শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
কুমিল্লার নোয়াপাড়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
হাসনাতকে ঠেকাতে দেবিদ্বারে ট্রাকের প্রচারণায় বিএনপি
অবৈধভাবে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুবির সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২