রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ এএম আপডেট: ০৮.০২.২০২৬ ১:৫১ এএম |



 দেবিদ্বারে বিএনপি-এনসিপি  সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনাদেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে শাপলাকলি ও ট্রাক প্রতীকের সমর্থক বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণের পর এ আসনে বিএনপির মনোনয়ন হারানো সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হন।  এ সময় মঞ্জুর  সমর্থকরা ট্রাক প্রতীকের পক্ষে শ্লোগান দিতে শুরু করেন। এ সময় বক্রিকান্দি এলাকার এনসিপি নেতা-কর্মীরা শাপলা কলির পক্ষে পাল্টা শ্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি  ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা শুরু হয়। পরে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ বিএনপির একাধিক নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
এদিকে, শনিবার বিকালে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা। 
দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, শুনেছি দুই পক্ষের মধ্যে শ্লোগান দেয়া নিয়ে উত্তেজনা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনা কেউ আহত হয়নি।  
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পূর্ব ঘোষিত দোয়া মাহফিল ও আলোচনা সভা ছিল। অনুষ্ঠান শেষে সাবেক এমপি ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হয়ে তার নেতা কর্মীরা ট্রাক প্রতীকের পক্ষের শ্লোগান দেয়, পরে এনসিপির কয়েকজন নেতা সেখানে ‘ঋণখেলাপীর আস্তানা দেবিদ্বারে রাখবো না’ ও শাপলা কলির পক্ষে শ্লোগান দিতে থাকেন পরে। এতে কিছুটা হাতাহাতি হয়, এছাড়া বড় কিছু ঘটেনি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, হাতাহাতির  ঘটনা ঘটেছে শুনেছি, তবে কেউ আহতম হয়নি, দুই পক্ষের মধ্যে কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
দাঁড়িপাল্লা বিজয়ী হলে মানুষের অভাব দূর হবে: অধ্যাপক মামুন
চৌদ্দগ্রামে ‘শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
কুমিল্লার নোয়াপাড়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
হাসনাতকে ঠেকাতে দেবিদ্বারে ট্রাকের প্রচারণায় বিএনপি
অবৈধভাবে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুবির সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২