মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় জসিম উদ্দিনের নির্বাচনী সমাবেশ
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৯ এএম |


 মানুষ উৎসবমুখর পরিবেশে  ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিনইসমাইল নয়ন।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচজনী সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুমিল্লা–৫ আসনে আমি যা দেখেছি, তাতে স্পষ্ট-এখানে বিএনপির গণজোয়ার তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, মা-বোনরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজু বলেন, হাজী জসিম উদ্দিন জসিম একজন জিয়া পরিবারের নিবেদিত কর্মী। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন। বন্যা ও দুর্যোগে নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা করেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব।
ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম তার বক্তব্যে বলেন, আমি কী করেছি, তা আপনারাই দেখেছেন। আমি আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমার মায়ের স্বপ্ন পূরণে এবং শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়নে আপনারা একত্রিত হয়েছেন। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করলেই আপনাদের পরিশ্রম সার্থক হবে।
নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু।
সভায় আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, বর্তমান সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল্লাহ রবি,সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূইয়া ও শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জুম্মান মালদার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চারবারের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা বিএনপির সদস্য মাসুকুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক উর্মী আক্তার ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, শশীদল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক সৌরভ সাগর ইউনুসসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২