শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ এএম আপডেট: ০৮.০২.২০২৬ ১:৫১ এএম |

 ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকীমোঃ হুমায়ুন কবির মানিক ।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ১১দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (৭ফেব্রুয়ারী) বিকাল ৩টায় স্থানীয় পোমগাঁ উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১১দলীয় জোট মনোনীত প্রার্থী ড.একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
এসময় তিনি বলেন -আগামী ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে,সারা বাংলাদেশে ১১দলীয় জোটের বিজয়ের পরিবেশ তত দৃশ্যমান হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ এখন আর কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ দলকে ক্ষমতায় আনতে চায়না।
তিনি বলেন -ইসলাম সাম্যের ধর্ম।কিছু লোক ভিন্ন ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে কঠিন ভাবে বুঝানোর অপচেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষ মায়ের কোলে শিশুর চেয়ে বেশি নিরাপদ থাকবে। বিশেষ করে
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে।
তিনি আরো বলেন- গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি। গুম-খুনের শাসনের কারণে জুলাই আন্দোলনের প্রয়োজন হয়েছিল। গত দেড় বছরে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইনসাফের পক্ষে রায় দিয়েছেন তরুণেরা।
তিনি আরো বলেন- বিএনপির উদ্দেশে বলেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বেঁচে থাকার কার্ড দেবেন। ইভটিজিং ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের কার্ড দেবেন। তাহলে মানুষের কাজে লাগবে। রাজনৈতিক দলের দায়িত্ব কার্ড দেওয়া নয়। এটি ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের কাজ। পরে তিনি সকলের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল সালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারী মাইন উদ্দিন সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক নেতা এড.আশিকুর রহমান, জাহাঙ্গীর আলম মিয়াজী এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২