শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার জনসভায় কর্ণেল অলি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:৩৬ এএম |





   জিয়াউর রহমানের আদর্শের  বিএনপি এখন আর নাই নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, ২০০১ সালের পর থেকে এ দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ী, সন্ত্রাসী ও ঋণখেলাপীদের হাতে চলে যায়।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
স্বাধীনতা ঘোষণার ব্যাপারে জিয়াউর রহমানকে পরামর্শ দিয়েছিলেন জানিয়ে কর্ণেল অলি বলেন, আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো তাহলে বেঙ্গল রেজিমেন্টগুলো আর বিদ্রোহ করতো না।
দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনে দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে-তারা মুদির গোলামি করবেন, নাকি দেশের গোলামি করবেন।
জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ।
তিনি বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের পাকরাও করে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২