নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা-৪ আসনে ধানের শীষ হারানো বিএনপি নেতাকর্মীরা জোটের
প্রার্থী ট্রাক প্রতিকের জসীম উদ্দিনের পক্ষে প্রচারণা শুরু করেছে। ধানের
শীষের প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতা হারানোর পর এখন
ট্রাক প্রতিক নিয়ে প্রচার প্রচারণার মাঠে বিএনপি।
এই আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী এনসিপির হাসনাত আবদুল্লাহর শাপলা কলির প্রতিপক্ষ বিএনপি জোটের গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন।
প্রচার
প্রচারণার শুরু থেকে প্রার্থীদের বৈধতা নিয়ে নানান আইনি জটিলতায় প্রচারণা
অনেকটা এক পাক্ষিক হলেও শেষ মুহূর্তে দেবিদ্বারের নির্বাচন জমে উঠছে।
শুক্রবার
সকাল থেকে দেবিদ্বারে ভানী ইউনিয়নের তেবাড়িয়ায় গণসংযোগ করেন হাসনাত
আবদুল্লাহ এবং গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়ায় প্রচারণা করেন গণঅধিকার পরিষদের
প্রার্থী জসিম উদ্দিন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক
মুন্সী।
শাপলা কলির প্রচারণায় হাসনাত আবদুল্লাহ বলেন, হাসনাত
আব্দুল্লাহর সাথে কোন চাঁদাবাজ ধান্দাবাজ নাই - তাই তার কোন দোষ খুঁজে বের
করতে পারে নাই। এখন তার নতুন একটি দোষ হয়েছে সে একবার পাশ করলে নাকি ২০ বছর
আর সরানো যাবে না। এটা নাকি আমার দোষ? মানুষ যদি আমাকে রাখতে চায়,
সেক্ষেত্রে জোর করে সরাতে হবে কেন? একটা অযোগ্য অদক্ষ মানুষকে সমর্থন দিব
কিন্তু হাসনাতকে সমর্থন দেয়া যাবে না- এমন চিন্তা ভাবনা তাদের। আল্লাহ যাকে
পছন্দ করে মানুষ যাকে চায় দুনিয়ার সকল শক্তি দিয়েও তাকে সরানো যাবে না।
এদিকে
মাশিকারা এলাকায় গণসংযোগে গিয়ে গণধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী
জসিম উদ্দিন বলেন, বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। যদি তারা শেষ পর্যন্ত আমার
সাথে থাকলে আমিই বিজয়ী হবো তিনি বলেন, ১২ তারিখ ভোটের মাঠেই প্রমাণ হবে কে
যোগ্য অযোগ্য। আমি প্রচার প্রচারণায় মানুষের ভালো সাড়া পাচ্ছি।
উল্লেখ্য
এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সী তার নির্বাচনী
মনোনয়নের বৈধতা হারায়। এতে ধানের শীষ এই আসনে প্রার্থী শূন্য হয়। এরপর
প্রার্থী মনজুরুল আহসান মুন্সীসহ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি গণ অধিকার
পরিষদের জসীম উদ্দীনকে সমর্থন দিয়ে প্রচার-প্রচারণা ও ভোট চাইতে মাঠে নামে।
এই আসনে ইসলামী আন্দোলন সহ পাঁচজন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নেবেন ।
