কুমিল্লা আর্দশ সদর চাঁন্দপুর ডুমুরিয়া গয়াম বাগিচা রোড ধানসিঁড়ি আবাসিক এলাকা তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের ১২ জন কোরআনে হাফেজ ছাত্রের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় সম্মেলন কক্ষে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়।
তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় মুহতামিম হাফেজ মাওলানা সোলাইমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী আবু বকর সিদ্দিক ,হাফেজ ক্বারী নাঈম ,হাফেজ মো: মহসিন ,হাফেজ মো: শফিক , মাওলানা মো: শরীফ, মাওলানা মোঃ সাদেক ,হাফেজ মাওলানা তরিক ,মাওলানা মো:রায়হান ,মাওলানা মোঃ সাইফুল ,মাস্টার মোঃ শরীফ ।
অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা সোলাইমানের বক্তব্যে তিনি বলেন—“কুরআন মুখস্থ করা একটি বড় নেয়ামত। আল্লাহ তাআলাই মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, নবী কারীম (সা.) ইরশাদ করেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।” তিনি বলেন, ‘সুশিক্ষার অভাবে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে। প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি হচ্ছে না। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতমুখী জ্ঞানার্জনের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে হবে। তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পবিত্র কোরআন এমন একটি মুজেজার নাম যাতে রয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও শান্তি এবং মহান আল্লাহ তায়ালার দেওয়া বিরল সম্মান।সব শেষে তিনি সকলের কাছে সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।
তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় হিফজ শাখা’র ইনচার্জ হাফেজ ক্বারী আবু বকর সিদ্দিক বলেন, “হাফেজ হওয়া একটি বড় গুণ। তবে তা মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বজায় রাখার সুযোগ।”তিনি আরও জানান, উপস্থিত মেহমান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ করে, সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।
এদিকে অনুষ্ঠানে অতিথিগণ বলেন,কুমিল্লা আর্দশ সদর চাঁন্দপুর ডুমুরিয়া গয়াম বাগিজা রোড ধানসিঁড়ি আবাসিক এলাকা তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে সুনামের সহিত তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকে প্রতিষ্ঠানটি থেকে হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে গর্বিত করেছেন।আমরা আশা করছি আগামী দিনেও প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকপূর্ণ পরিবেশে এ সফলতা অব্যাহত থাকবে।
সবশেষে অনুষ্ঠানে আগত অভিভাবকদের নিয়ে মুসলিম উম্মাহ দেশ জাতি ও সবার শান্তি সমৃদ্ধি ও মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করেন তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সোলাইমান সাহেব।
