বাংলাদেশকে
একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপির চেয়ারম্যান তারেক
রহমানে পরিকল্পনা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে
ভোট দেওয়ার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক,
ডাকসুর সাবেক সদস্য ও বিজিএমইএ’র পরিচালক ড. রশিদ আহমদ হোসাইনী।
তিনি
বলেন, দেশের মানুষের সমর্থন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন
তারেক রহমান। তার নেতৃত্বেতেই গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। তাই
উন্নয়নের কাতারে সামিল হতে আমাদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির
প্রার্থীকে বিজয়ী করতে হবে।
শনিবার কুমিল্লা-৯ সংসদীয় আসনের লাকসাম
উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় কুমিল্লা-৯ আসনে বিএনপির
প্রার্থী মো: আবুল কালামকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার
আহবান জানান তিনি।
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও সাংগঠনিক সম্পাদক
মোশাররফ হোসেন মুশু।
ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদের
সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব আবুল কাশেম গাদ্দাপীর সঞ্চালনায়
অনুষ্ঠিত এ বৈঠকে বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।
বৈঠকে
বিএনপি নেতা খোরশেদ আলম খসরু, জার্মান প্রবাসী বিএনপি নেতা মাহবুব আলম,
শহিদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
