রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে যুব ম্যারাথন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ এএম |


জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ১১দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর দাঁড়িপাল্লার সমর্থনে ও গণভোটে হ্যাঁ এর পক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চিওড়া রাস্তার মাথায় যুব ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। যুব ম্যারাথনটি মহাসড়কের চিওড়া রাস্তার মাথা থেকে শুরু কাজীর বাজার, ধোড়করা বাজার হয়ে সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। ম্যারাথন শেষে সংক্ষিপ্ত সমাবেশে চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাঈমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ কাজল, ঘোষতল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুর গফুর ভূঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জালাল উদ্দিন টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, সাবেক সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইউসুফ ভূঁইয়া, খিলগাঁও থানা যুব নেতা মাহবুব আলম খন্দকার ডালিম, জামায়াত নেতা জাকারিয়া রিংকু, রিয়াদ উদ্দিন আবির, মহি উদ্দিন মিয়াজী, সফিউল ইসলাম জিয়া, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি কাজী ইউনুস, সেক্রেটারি  রেজাউল করিম প্রমুখ। একই পোশাকে যুব ম্যারাথান এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
দাঁড়িপাল্লা বিজয়ী হলে মানুষের অভাব দূর হবে: অধ্যাপক মামুন
চৌদ্দগ্রামে ‘শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
কুমিল্লার নোয়াপাড়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
হাসনাতকে ঠেকাতে দেবিদ্বারে ট্রাকের প্রচারণায় বিএনপি
অবৈধভাবে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুবির সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২