কুমিল্লা
জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক প্রবাসী ফোরামের সাবেক
সভাপতি হাজী মোঃ আলাউদ্দিনের পরিচালনায় কুমিল্লা জেলা জাতীয়তাবাদী প্রবাসী
ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আবু নেছার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরকার
জহিরুল হক মিঠুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক
সম্পাদক মোঃ শরীফুল আলম মৃধা, প্রবাসী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আলী,
বুড়িচং উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ জহিরুল হক কাইয়ুম,
উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, আমেরিকা প্রবাসী
কাজী মোঃ আসাদুল্লাহ, সাবেক ছাত্রনেতা প্রবাসী মোঃ শাহজাহান, সাবেক
ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রবাসী মোঃ রাসেল দিদার, প্রবাসী ফোরামের সভাপতি
গাজী পলাশ হাসান, প্রবাসী ফোরামের সাধারন ইসমাইল হোসেন রুবেল, প্রবাসী
ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ রনি মোস্তফা, প্রবাসী ফোরাম নেতা মোঃ জানে
আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া। এসময় আসন্ন জাতীয়
সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে এবং নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি কে বিজয়ী করতে প্রবাস থেকে দেশে আসার জন্য বিএনপি নেতৃবৃন্দ তাদের
কে শুভেচ্ছা জানান। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচন কে কেন্দ্র করে
আগত প্রবাসীরা উপস্থিত ছিলেন।
