শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:৩৬ এএম |




  দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্পনিজস্ব প্রতিবেদক: গতকাল ৬ ফেব্রুয়ারি দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের আমেরিকান প্রবাসী আনোয়ার রহমান কাজী সাহেবের সহযোগীতায়, ভূটুয়া কমলপুর হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার সরকারি এবং বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় তিন শতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী ও মধ্যবিত্ত রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত কার্যক্রমটি উদ্বোধন এবং পরিদর্শন শেষে প্রশংসামূলক বক্তব্য প্রদান করেন কুমিল্লা আর্দশ সদর উপজেলার সমাজসেবা অফিসার  মোঃ সাহিদুর রহমান।  আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কার্যালয় হতে আগত ইউনিয়ন সমাজকর্মী মোঃ ইসমাইল হোসন। যে সকল চিকিৎসকগণ স্বাস্থ্য সেবা প্রদান করেন- ডাঃ মুহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ মোঃ সাইদুল হক শাওন, ডাঃ মোঃ দানিয়েল হক (তানভির), ডাঃ ফারহানা আইরিন, ডাঃ ফারহানা ইয়াসমিন। এতে সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার কাজী মাহতাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি), ফাউন্ডেশনটির সদস্য কালিকাপুর গ্রামের কাজী মাসুদ করিম(বাবুল), প্রকল্পটির ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক। সেবাকার্যক্রমে অংশগ্রহন করেন ফাউন্ডেশনটির প্যাথলজিস্ট মাকসুদা বেগম ও অন্যান্য সদস্য শিরিন, শামছুন নাহার, এমি, শারমিন আক্তার, পান্না, আবু হাসান, হাসান, জয়দুল। বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে এলাকার উপকারভোগী জনগন ধন্যবাদ জ্ঞাপন করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২