শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২
কুমিল্লায় বাসচাপায় আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ এএম আপডেট: ০৬.০২.২০২৬ ১:১০ এএম |


  কুমিল্লায় বাসচাপায় আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসচাপায় আহত শিক্ষার্থী খাদিজা আক্তার (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আজ বেলা ১১টার দিকে সুন্দলপুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খাদিজা আক্তার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও সুন্দলপুর গ্রামের বাসিন্দা মাহবুব আলম খানের মেয়ে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশায় দাউদকান্দি পৌরসভার বৌবাজারের দিকে যাচ্ছিল খাদিজা। হাসানপুর বাসস্ট্যান্ডে এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে খাদিজা গুরুতর আহত হয়। তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পাঠানো হয়। সেখানে সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।
সুন্দলপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, খাদিজা মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন ড. রেদোয়ান
১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে-ডাঃ তাহের
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের অধিকার ফিরিয়ে দিবেন- মনিরুল হক চৌধুরী
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
১৩ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের ‘’চ্যাপ্টার ক্লোজড’’ : হাসনাত আব্দুল্লাহ
ক্ষমতায় গেলে কোনো প্রকার মামলাবাণিজ্য হবে না-দ্বীন মোহাম্মদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২