শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
গোমতীর চরে মিষ্টি কুমড়া গাছের ফাঁকে-ফাঁকে আলু চাষে সাফল্য মুখে হাসি তরুণ কৃষকের
তরিকুল ইসলাম তরুণ
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১:২৭ এএম |


 গোমতীর চরে মিষ্টি কুমড়া গাছের  ফাঁকে-ফাঁকে আলু চাষে সাফল্য মুখে হাসি তরুণ কৃষকের কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকার তরুণ শিক্ষার্থী সাইফুল ইসলাম লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে আলু চাষে সফলতা অর্জন করেছেন। বেড়িবাঁধ সংলগ্ন গোমতী নদীর চরে এক একর জমিতে আলু চাষ করে তিনি এবার উল্লেখযোগ্য লাভের মুখ দেখেছেন।
সাইফুল জানান, এক একর জমিতে আলু চাষে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বর্তমানে জমি থেকেই আলু বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এসব আলু চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।
আলুর পাশাপাশি জমির আইলের ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়ার চাষও করেছেন তিনি। কুমড়ার ফুল ও ডগাও বাজারে বিক্রি হচ্ছে, ফলে অতিরিক্ত আয় হচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, বিনামূল্যে কৃষি উপকরণ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। বড়দৈইল-আড়াইওড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আঃকাদের বলেন, গোমতী চরের আলু দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি করেছে। এ বছর চরে আলুর ফলন ভালো হয়েছে।
তবে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, একটি অসাধু চক্র রাতের আঁধারে চরাঞ্চল থেকে মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির ক্ষতি করছে। এতে চর বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, দ্রুত মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কৃষি বিদ হোসেন বলেন সরকার যথেষ্ট আন্তরিক কৃষক দের সহায়তা করতে। কুমিল্লা সদর উপজেলা কৃষি অফিসার নিজাম উদ্দিন বলেন 
বাংলাদেশে আলু এখন একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্যে পরিণত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। তবে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এই সমস্যা সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা সংরক্ষণশীল চাষ পদ্ধতি বা ‘জিরো টিলেজ’ (বিনা চাষে) আলু উৎপাদনে কাজ করছেন। এই পদ্ধতিতে কম খরচে বেশি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে গবেষণায় প্রাথমিক সাফল্য মিলেছে।
গোমতীর চরে সাইফুলের মতো তরুণ কৃষকদের সফলতা আলু চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২