শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:৩৬ এএম |


  বরুড়ায় বিএনপি  প্রার্থীর উঠান  বৈঠক-পথসভাকুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ও গালিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির উদ্যোগে একাধিক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলো অনুষ্ঠিত হয় শাকপুর উত্তর পাড়া মিয়াজী বাড়ী জুমান আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণ, শাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং জোড়পুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।
এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন।
বক্তব্যে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন। পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে জাকারিয়া তাহের সুমন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২