নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ঐক্য
ন্যাপের সাধারণ সম্পাদক বশির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মঙ্গলবার বিকেলে
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কুমিল্লার
সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল
বুধবার কুমিল্লা টাউন হল মাঠে জানাজা শেষে তাকে টমসনব্রিজ কবরস্থানে দাফন
করা হয়। জানাজায় কুমিল্লা-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি
বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি
এডভোকেট জহিরুল ইসলাম সেলিমম, এডভোকেট গোলাম ফারুক, ডাক্তার ইকবাল আনোয়ার,
ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল
কাশেম হৃদয়, ন্যাপ নেতা দেলোয়ার হোসেন টুটুল, এডভোকেট শহীদুল হক স্বপনসহ
সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
