বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
লাকসামে ৪ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ এএম |




কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সভার মূল লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।
বৃহস্পতিবার  বিকেলে লাকসামের অস্থায়ী সেনা ক্যাম্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল শামছুল আরিফিন নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। সেনাবাহিনী গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার তথ্য দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন  মেজর ফাহিম আল নাহিয়ান, মেজর নুফায়ের ও মেজর নুসরাত কবির। 
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক  মশিউর রহমান সেলিম, আব্দুর রহিম, নুরু উদ্দিন জালাল আজাদ, মোজাম্মেল হক আলম, আহসান উল্লাহ, আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবির মানিক, আবু ইউসুফ, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, মো: হাসান, মজিবুর রহমান, কামাল হোসেন, ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন জয় প্রমুখ।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২