শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ এএম আপডেট: ৩০.০১.২০২৬ ১:৫৩ এএম |




 কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য  পরিষদের নতুন কমিটি গঠনকুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ৫৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় পরিষদের উপদেষ্টা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী খাঁন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। এ সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ আবদুল করিম, সহ-সভাপতি মোঃ জামাল খাঁ, সহ-সাধারণ সম্পাদক আবদুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ফারুক (তুহিন)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, ঐক্য বজায় থাকলে নগরবাসী সঠিক ও মানসম্মত সেবা পাবে। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সামনে নির্বাচন থাকলেও কোনো প্রতীকের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি, সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নেতৃবৃন্দ জানান, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
সমাপনী বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির সভাপতি মোঃ আবদুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের অধিভুক্ত সব সংগঠন ও কমিটি একসঙ্গে কাজ করবে। নগরবাসীর সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তারা।
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদ ভবিষ্যতেও নগরবাসীর স্বার্থে দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও নিরপেক্ষ ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।



 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২