রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬
১৯ মাঘ ১৪৩২
বিএনপি ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়: মনির চৌধুরী
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম আপডেট: ০১.০২.২০২৬ ১:২২ এএম |



  বিএনপি ক্ষমতায় এলেই দেশে  উন্নয়ন হয়: মনির চৌধুরীকুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতোবারই দেশ পরিচালনা করেছে তখনই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। শনিবার বিজয়পুর ও চর্থার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, বিগত সময়ে বিএনপি শিক্ষা ব্যবস্থায় নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। গত ২০ বছরে দেশের নারীরা শিক্ষিত হয়েছে। এখন বিএনপি এ দেশের নারীদের স্বাবলম্বী করবে। এজন্য বিএনপি ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। 
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোন জাতির উন্নতি হবে না। এ অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। 
সাবেক কাউন্সিলরর রাজিউর রহমান রাজিবের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মজুমদার তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকনসহ বিএনপির নেতাকর্মীরা। 
মনিরুল হক চৌধুরী পরবর্তীতে ৯ নং ওয়ার্ড বাগিচাগাঁওয়ে নির্বাচনী সভায় বক্তব্য দেন এবং ছাতিপট্টি মাঈনিয়া আলমগীরিয়া দরবার শরীফের মাহফিলে অংশ নেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘আমরা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’: ড. শফিকুর রহমান
একটি দল মুখে ‘হ্যাঁ’ বললেও তলে তলে ‘না’ এর কথা বলে জনসভায় মামুনুল হক
চৌদ্দগ্রামে সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০
হাসনাতের নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিল স্কুলের বন্ধুরা
একটি গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষকে ধোকা দিচ্ছে -হাজী ইয়াছিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২