শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
লাকসামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম.
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ২২.০১.২০২৬ ১:২৩ এএম |


  লাকসামে ট্রাক্টরের চাকায়  পিষ্ট হয়ে যুবক নিহত  কুমিল্লার লাকসামে বুধবার (২১ জানুয়ারি) ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আমিনুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক নওগাঁ জেলার আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের ময়নুল হক প্রকাশ মোক্তার হোসেনের ছেলে। 
ওইদিন সকাল অনুমান সাড়ে ৭টার দিকে লাকসাম পৌরসভা কার্যালয় সংলগ্ন লীড হসপিটালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
একটি সূত্র জানায়, ওই যুবকের সম্পর্কিত এক চাচা লাকসামে একটি রড-সিমেন্ট দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন। সে সুবাদে তিনিও লাকসামে থাকতেন। এছাড়াও তিনি লাকসাম পৌরসভার জনৈক ইজারাদারের অধীনে বিভিন্ন গাড়ি থেকে টোল আদায় করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনারদিন সকালে শহরের দৌলতগঞ্জ বাজার থেকে পৌরসভা সড়কে একটি ট্রাক্টর যাচ্ছিলো। এ সময় ওই যুবক ট্রাক্টরটি থামিয়ে এতে ওঠে পড়ে। একপর্যায়ে পৌরসভা কার্যালয় সংলগ্ন লিড হসপিটালের সামনে গেলে যুবকটি চলন্ত ট্রাক্টর থেকে লাফিয়ে নামতে গিয়ে পা ফসকে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২