শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮ এএম আপডেট: ১৭.০১.২০২৬ ১:৩০ এএম |






 কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল  পরিমাণ অবৈধ  ভারতীয় বাজি উদ্ধারকুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর নিয়মিত অভিযানে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার অবৈধ বাজি জব্দ করা হয়।
জব্দকৃত বাজির আনুমানিক বাজারমূল্য ৭৬ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২