শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
কুমিল্লা সীমান্ত থেকে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মাদক জব্দ
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ এএম আপডেট: ১০.০১.২০২৬ ১:৫৮ এএম |



 কুমিল্লা সীমান্ত থেকে  ৬৮ লাখ টাকার  ভারতীয় শাড়ি ও  মাদক জব্দ
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি ও মাদকসহ প্রায় সাড়ে ৬৮ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার কুমিল্লা সীমান্তের বিবির বাজার বিওপির অধিনস্থ গোলাবাড়ি পোস্টের আওতাধীন বিষ্ণুপুর এলাকা এবং কুমিল্লা-১০ বিজিবির নিজস্ব সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। 
পৃথক অভিযানের বিষয়টি নিষিদ্ধ করে ১০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা জেলার সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী পোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকার বিষ্ণপুর নামক স্থানে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করা হয় । যার আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ৪৪ হাজার টাকা। অন্যদিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় থেকে ৩ লাখ ৯৫ হাজার টাকার মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২