শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোঃ মহিউদ্দিন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হওয়ায়শুভেচ্ছা
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:০৪ এএম আপডেট: ০৯.০১.২০২৬ ২:৪৮ এএম |

  চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোঃ মহিউদ্দিন বাংলাদেশ  ব্যাংকের অতিরিক্ত  পরিচালক হওয়ায়শুভেচ্ছা

কুমিল্লা জেলার ঐতিয্যবাহী চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সম্মানীত সদস্য মোঃ মহিউদ্দিন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে সংগঠনের আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান এর নেতৃতে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পরিচালক মহোদয়ের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক শাহনাজ পারভীন রুমা, অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক ও সংগঠনের সমাজসেবা সম্পাদক আগা আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান সোহেল, ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেন এবং চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির আজিবন সদস্য সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।             
উল্লেখ্য জনাব মহিউদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং এ বিবিএ এবং পরিবর্তিতে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজিবনে তিনি কোয়েকা স্কলারশিপে দক্ষিণ কোরিয়াস্থ কঅওঝঞ বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 
২০১০ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যংকে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। দাপ্তরিক ও ব্যক্তিগত প্রয়োজনে তিনি দক্ষিণ কোরিয়া, হংকং, চায়না, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, শ্রীলংকা, ভারত, মালদ্বীপ ও থাইল্যান্ড ভ্রমণ করেন। ব্যক্তিগত জিবনে তিনি এক পুত্র সন্তানের জনক।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২