বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
বুড়িচংয়ে গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ১০.০১.২০২৬ ১:৫৮ এএম |


 বুড়িচংয়ে গাছ থেকে  পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
বৃহস্পতিবার  কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের ফরিদ উদ্দিন মেম্বার নামের এক জন নারকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন একই গ্রামের এবং ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড ।
ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান ডায়মন্ড ও স্থানীয় সূত্র জানায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর রামচন্দ্র পুর পূর্বপাড়ার বড় বাড়ীর সাবেক ইউপি মেম্বার মোঃ ফরিদ উদ্দিন (৫৫) সকাল ৯ টায় বাড়ীর নারকেল গাড়ে উঠে এবং হঠাৎ গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে মারাত্মক ভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান ডায়মন্ড আরও বলেন তিনি নিজের নারকেল গাছ থেকে পড়ে মারা যাওয়ায় আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ী ও গ্রামবাসী নিয়ে আমরা রাত ৯ টায় মরহুমের জানাজা সম্পূর্ণ করে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করি। মৃত কালে তিনি ৪ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
এবিষয়ে ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির বলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমি জানতে পারলাম সাবেক সদস্য ফরিদ উদ্দিন নারকেল গাছ থেকে পড়ে মারা গেছেন এবং রাতে তাকে জানাজা শেষে দাফন করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২