বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
সত্য, সততা ও নৈতিকতাই সাংবাদিকতার বড় শক্তি
বশিরুল ইসলাম
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ২১.০৬.২০২৬ ১:৫১ এএম |

 সত্য, সততা ও নৈতিকতাই  সাংবাদিকতার বড় শক্তি সাংবাদিকতায় সত্য, সততা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করে নবীনদের বরণ করে নিল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ২০ জুন ২০২৫ সালের সাংবাদিকতার স্নাতকোত্তর একাডেমিক সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ আয়োজনে শুদ্ধ সাংবাদিকতা চর্চার আশা রেখে এমনটি বলেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. ফিরদৌস আজিম। তিনি আরও বলেন, আমরা সাংবাদিকতা করবো সততার সঙ্গে। কোনো গোষ্ঠী, সরকার কিংবা অন্য কোনো প্রভাবের কাছে নতি স্বীকার করবো না। অর্থের বিনিময়ে সত্যকে আড়াল করা বা বিকৃত করা সাংবাদিকতার আদর্শ হতে পারে না। যা সত্য, তা নিষ্ঠার সঙ্গে জনগণের সামনে তুলে ধরতে হবে। পিআইবির সেমিনার কক্ষে প্রধান অতিথির বক্তব্যে ড. ফিরদৌস আজিম যোগ করেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকেই সাংবাদিকদের কাজ করতে হবে। বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করাই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। অধ্যায়ণ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মনিরা সরমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বার্ড কলেজের অধ্যাপক ড. ফাহমিদুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে ড. ফাহমিদুল হক নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পিআইবিতে যা আছে, তা পুরোপুরি কাজে লাগান। এখানে যে জ্ঞান, অভিজ্ঞতা ও রিসোর্স রয়েছে, সেগুলো গ্রহণ করুন। সাংবাদিকতার গুরুত্ব এখনো আছে। অনেক সময় কিছু অনুসন্ধানী প্রতিবেদনই শক্তিশালী সরকারকে নাড়িয়ে দিতে পারে। অল দ্য প্রাইম মিনিস্টারস মেন, আয়নাঘরে বন্দি, ইনসাইড দ্য ডেথ স্কোয়াডসহ বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন তার উদাহরণ। এসব প্রতিবেদন বিদেশি গণমাধ্যম যেমন করেছে, তেমনি নানা সীমাবদ্ধতার মধ্যেও দেশের গণমাধ্যমও গুরুত্বপূর্ণ কাজ করেছে।
তিনি আরও বলেন, পিআইবির সব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে তুলুন। জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বাড়ান। এতে আপনার সাধারণ বোধশক্তি যেমন সমৃদ্ধ হবে, তেমনি সমাজ, বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গিও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতায় মাস্টার্স কোর্সের সমন্বয়ক সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, সাংবাদিকতায় ডিপ্লোমা কোর্সের সমন্বয়ক প্রভাষক শুভ কর্মকার, সাংবাদিকতায় শর্ট কোর্সের সমন্বয়ক প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন, পিআইবি মাস্টার্স কোর্সের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী সৈয়দ ফারজানা জামান রূমপাসহ পিআইবির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকতা শিক্ষার বিভিন্ন দিক, পেশাগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিক গড়ে তোলার ক্ষেত্রে পিআইবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২