শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান
আবু সুফিয়ান
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০১ এএম আপডেট: ২০.০৬.২০২৬ ১:২৮ এএম |


  নীলাভ্র ফাউন্ডেশনের  উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার কুমিল্লা জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মিলনায়তনে এ আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে মেধা ও মেধার স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মাঝে ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’ প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার জামিল আহমেদ এবং ডা. ইকবাল আনোয়ার। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাচিক শিল্পী বদরুল হুদা জেনুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি উপকমিটির আহ্বায়ক সুপ্তি সাহা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলাভ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মোস্তফা কামাল।
এবারের ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’-এর প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান অধিকারী দুজনকে বিশেষ মেধা বৃত্তি প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মডার্ন হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী খুবায়েব বিন আলমগীর এবং দ্বিতীয় স্থান অর্জন করে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিমা ইবনাত মজুমদার। মেধার স্বীকৃতিস্বরূপ তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে অন্যান্য বিজয়ীদের মাঝেও সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘নীলাভ্র ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য, শিশু বিকাশ, যুব কল্যাণ ও মাদকাসক্তি দূরীকরণ, বয়স্ককালীন স্বাস্থ্য ও তাঁদের জন্য আনন্দময় ক্লাব প্রতিষ্ঠা, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ক্রীড়া ও শরীর চর্চা, শিক্ষাবৃত্তি, সামাজিক অনুদান, শিক্ষাপদক, সাহিত্য পুরুষ্কার, উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ সংক্রান্ত বহুমুখী সামাজিক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২