শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
বুড়িচংয়ের আ’লীগ নেতা কুদ্দুস গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:০৪ এএম আপডেট: ০৯.০১.২০২৬ ২:৪৭ এএম |

 বুড়িচংয়ের আ’লীগ নেতা কুদ্দুস গ্রেপ্তার,  কারাগারে প্রেরণ
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুসকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এএসআই শাহ পরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আবদুল কুদ্দুসকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গুরুতর অভিযোগ থাকায় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ আরও জানায়, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবদুল কুদ্দুসের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকা-ে জড়িত থাকা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগেও তাকে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “আবদুল কুদ্দুসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সরকারের সময়ে আবদুল কুদ্দুস দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলেও জানা যায়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক আবদুল কুদ্দুস (৫৫) বুড়িচং উপজেলার হরিপুর (দক্ষিণ-পশ্চিম পাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত মোঃ আঃ বারেক। তার বিরুদ্ধে বুড়িচং থানায় বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে।
পুলিশ জানায়, আটককৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২