শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ করেছে আইইবি কুমিল্লা কেন্দ্র
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ০৮.০১.২০২৬ ২:২২ এএম |




 সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার ও  পুরস্কার বিতরণ করেছে আইইবি কুমিল্লা কেন্দ্র নিজস্ব প্রতিবেদক: 
বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কুমিল্লায় একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি), কুমিল্লা সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় কুমিল্লা নগরীর আইইবি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জি. মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রেজু)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) ইঞ্জি. খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (মানবসম্পদ উন্নয়ন) ইঞ্জি. শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস ও ওয়েলফেয়ার) ইঞ্জি. নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ইঞ্জি. এ.টি.এম. তানবির-উল হাসান (তামাল), সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জি. সাব্বির আহমেদ ওসমানী এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহীন হাওলাদার।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান (ঝগওঊঊঊ)। তিনি সাইবার অপরাধ, তথ্য সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি কুমিল্লা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জি. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি কুমিল্লা সেন্টারের সম্মানী সম্পাদক ইঞ্জি. মো. সায়েদুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন আইইবি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি ইঞ্জি. মো. আবুল কাশেম।
আলোচনা শেষে আইইবি কুমিল্লা সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রকৌশলী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২