বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা-৬ সদর আসন বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মাওলানা সোলাইমানের মনোনয়ন ফরম সংগ্রহ
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ এএম আপডেট: ২৮.১২.২০২৫ ১২:৪০ এএম |





 কুমিল্লা-৬ সদর আসন বাংলাদেশ খেলাফত  মজলিশ প্রার্থী মাওলানা  সোলাইমানের মনোনয়ন ফরম সংগ্রহনিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনের (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী  কুমিল্লা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য  হাফেজ মাওলানা সোলাইমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলামের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি হাফেজ মাওলানা আমান উল্লাহ মুন্সী, সেক্রেটারী মুফতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ নাইমুল ইসলাম । ফরম সংগ্রহ শেষে হাফেজ সোলাইমান সাংবাদিকদের জানান, তিনি আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। তাই তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২