শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
কুমিল্লা মেডিকেল কলেজে শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ এএম |





 কুমিল্লা মেডিকেল কলেজে শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শীতার্ত ও অসহায় রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন এলায়েন্স ফর কেয়ার অ্যান্ড ইকুইটি (এইস)। শুক্রবার গভীর রাতে সংগঠনের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শীতে কাঁপতে থাকা রোগীদের গায়ে কম্বল জড়িয়ে দেন। দুর্ঘটনায় আহত, দূর-দূরান্ত থেকে আসা এবং শয্যাসংকটে ভোগা অনেক রোগী কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ বিষয়ে ‘এইস’-এর প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, “মেডিকেলে দূর-দূরান্ত থেকে রোগীরা ভর্তি হন। এখানে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, অনেকেই আরামদায়ক উষ্ণ কাপড় পান না। তাই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কাজ আমরা অব্যাহত রাখবো।”
'এইস' এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম বলেন, “রাত গভীর হলে কনকনে শীত বাড়ে, অথচ অসহায় মানুষগুলোর গায়ে উষ্ণ কাপড় থাকে না। মানবিকতার জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা।”
'এইস' এর পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সাইফ বলেন, “বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য।”















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২