শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প- ২০২৫
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ এএম আপডেট: ০৬.১২.২০২৫ ১২:৫৬ এএম |




 দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প- ২০২৫গতকাল ৫ ডিসেম্বর দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে ও উত্তর কালিকাপুর গ্রামের আমেরিকান প্রবাসী জনাব আনোয়ার রহমান কাজী সাহেবের আর্থিক সহযোগীতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন এর ভূটুয়া কমলপুর হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা প্রায় তিন শতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী ও মধ্যবিত্ত রোগী এবং বিদেশ ফেরত অভিবাসী রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এর প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আলী হোসেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কাউন্সিলর মোঃ মাহাদী হাসান। কার্যক্রমটিতে স্বাস্থ্যসেবা প্রদান করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দি কাজী ফাউন্ডেশন এর সহ- সভাপতি ডাঃ এ. কে. এম আব্দুস সেলিম, ডাঃ মহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ মোঃ দানিয়েল হক (তানভির), ডাঃ ফারহানা আইরিন, ডাঃ ফারহানা ইয়াসমিন। সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার কাজী মাহ্তাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি), প্যাথলজিস্ট মাকসুদা বেগম ও ফাউন্ডেশনটির সদস্য শিরিন, শামছুন নাহার, এমি, পান্না, আবু হাসান, হাসান, জয়দুল। কার্যক্রমটির সার্বিক পরিদর্শন শেষে আয়োজক আনোয়ার রহমান কাজী সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এর প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আলী হোসেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২