শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম |

নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর

প্রতি বছরের ন্যায় আসছে আগামী ১৪ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত পদুয়া দায়রা শরীফে ৩দিন ব্যাপী ওরছ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আওলাদে রাসূল শামপুরী, নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ৪র্থ গদ্দিনীশিন পীর-এ কামেল হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবদুল মোহায়েমেন হোসাইনী চিশতী আল কাদেরী (কুঃআঃ) এর ৩৫ তম বার্ষিক ওরছ শরীফ ও দায়রা শরীফের ১২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই বিশাল ওরছ শরীফের আয়োজন করা হয়। 

ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ ওরছ শরীফের প্রথম দিন (১৪ ডিসেম্বর) রাত ১২টা ২০ মিনিটে খতমে কোরআন শরীফ, দ্বিতীয় দিন (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় কুরআন খতমের মোনাজাত ও মিলাদ মাহফিল ও গোলাপ দান। বাদ এশা হতে রাত ব্যাপী তরিকা মোতাবেক সেমা কাওয়ালী ও জিকির অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় শরীয়ত ও তরিকা তালিম এবং ওয়াজ নসিয়ত, বেলা ১১টায় পদুয়া দায়রা শরীফের বর্তমান গদ্দিনীশিন পীর-এ কামেল হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মিলাদ শরীফ পাঠ করবেন। 

দেশ ও জাতীর শান্তি কামনা করে প্রধান মোনাজাতের মাধ্যমে ৩দিনব্যাপী উক্ত ওরছ শরীফের সমাপ্তি ঘোষণা করবেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২