বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বৃত্তি প্রদান অনুষ্ঠান
আবু সুফিয়ান
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ এএম আপডেট: ০১.১২.২০২৫ ১:৫৩ এএম |




 ভাষা সৈনিক অজিত গুহ  মহাবিদ্যালয়ে অধ্যক্ষ  হাসান ইমাম মজুমদার  বৃত্তি প্রদান অনুষ্ঠানকুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়। উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণির ৭টি বিভাগসহ মোট ৩৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কারণ নিজের মধ্যে এসব গুনাবলী না থাকলে অন্যকে নেতৃত্ব দেয়া সম্ভব নয়।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠান অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন- শিক্ষার আলোয় আলোকিত হয়ে আগামীতে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে মহানুভবতার পরিচয় দেয়ায় সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
অতিথিদের জ্ঞানগর্ব আলোচনা শেষে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণিসহ মোট ৩৮ মেধাবী শিক্ষার্থীকে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বৃত্তি তুলে দেন অতিথিরা। এই প্রতিষ্ঠান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো সিজিপি নিয়ে অনার্স সম্পন্ন করা ৭ বিভাগের মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কার দেয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনজন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ায় তাদেরও পুরস্কৃত করা হয়। 
আরও বক্তব্য রাখেন- কলেজ উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক মো. শাহ জাহান, সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ ও সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ। 
অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২