বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা-৫ আসনের হাজী জসিম উদ্দিনের সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:০৫ এএম |

 কুমিল্লা-৫ আসনের হাজী জসিম উদ্দিনের  সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: বৃহস্পতিবার বিকালে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া)  আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের সমর্থনে ধানের শীষে ভোট চেয়ে উপজেলার ভারেল্লা উত্তর, দক্ষিণ ইউনিয়ন বিএনপি,  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল  অঙ্গ সংগঠনের যৌথ আয়োজন স্থানীয় কংশনগর বাজার থেকে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়। ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির খানের নেতৃত্বে এবং  ভারেল্লা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সহযোগিতায় শোভাযাত্রাটি ভারেল্লা ও  দক্ষিণ  ইউনিয়ন, মোকাম ও ময়নামতি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রদক্ষিণ করে। এসময় হাজী মোঃ জসিম উদ্দিনের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান সকল শ্রেণী পেশার লোকজনকে।
ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির খানের নেতৃত্ব শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক জিলান হোসেন ভূইয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নজির আহমেদ, ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোছলেম উদ্দিন, বর্তমান কমিটির যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, সদস্য সচিব আবু মুছা, নুরে আলম মাষ্টার, বৃহত্তর ভারেল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ, ভারেল্লা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক সাব্বির আহমেদ, সদস্য সচিব সাঈদুল হক চৌধুরী প্রমুখ। এসময় ভারেল্লা উত্তর, দক্ষিণ, মোকাম ও ময়নামতি  ইউনিয়নের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২