বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
‘আলোচনা করে’ মত জানাবে ইসি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:২৩ এএম আপডেট: ১৪.১১.২০২৫ ১২:৫৭ এএম |


   ‘আলোচনা  করে’ মত  জানাবে ইসিনিজস্ব প্রতিবেদক: একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সে বিষয়ে ‘আলোচনা করে’ নিজেদের মত জানানোর কথা বলেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানলে তখন আমরা বিচার-বিশ্লেষণ করে কমিশনে বসে আলাপ-আলোচনা করে একটা মতামত দিতে পারব। এ বিষয়ে এ মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে কমিশন। সেই সংলাপের শেষ দিকে সিইসি এ মন্তব্য করেন।
এদিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে একই দিনে হবে।
প্রধান উপদেষ্টার এ ঘোষণার কথা তুলে ধরে এক সাংবাদিক সিইসির কাছে জানতে চান, একই দিনে দুটি ভোটের কারণে নির্বাচনে প্রভাব পড়বে কিনা, কিংবা কোনো চ্যালেঞ্জ তৈরি হবে কিনা।
জবাবে সিইসি বলেন, “আমার বক্তৃতাটা (প্রধান উপদেষ্টার) শোনার সুযোগ হয় নাই। আমি আপনাদের সঙ্গে এখানে মিটিংয়ে ছিলাম। আমি এটা শুনি নাই।
“একটা জিনিস যেটা আমি শুনি নাই, উনি কোন লাইনে বলেছেন, কী বলেছেন, আর ওনাদের প্রস্তাবটা কী, তা বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না।”
আনুষ্ঠিকভাবে এ বিষয়ে জানলে কমিশন আলোচনা করে মতামত দিতে পারবে বলে তুলে ধরে তিনি বলেন, “আমি বক্তৃতাটা শুনি নাই। তাই এ মুহূর্তে কোনো মতামত আমি দিতে চাই না।”














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২