সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:১৬ এএম আপডেট: ০২.০৮.২০২৫ ৩:০৮ এএম |



   অবসরপ্রাপ্ত  ৬ পুলিশ সদস্যকে  বিদায় সংবর্ধনা
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।
অবসরে যাওয়া ৬ পুলিশ সদস্যের সম্মানে কুমিল্লার বুড়িচং থানায় এক রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে বুড়িচং থানা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল হাসান।
বিদায়ী পুলিশ সদস্যরা হলেন মুন্সী জসিম উদ্দিন, কনস্টেবল মোঃ আবুল খায়ের, কনস্টেবল তৈয়ব আলী, কনস্টেবল মোঃ মোবারক হোসেন, কনস্টেবল আবদুল হক ও কনস্টেবল আবুল-এরপর ৪ এর পাতায়। 
 কালাম।-এরপর ৪ এর পাতায়। 

অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন এএসআই মোঃ আসাদ, এসআই জয়নাল আবেদীন, এসআই মোঃ নুরুল ইসলাম এবং কনস্টেবল আসাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই নসরুল্লাহ, এসআই ফারুক আহমেদসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “আজ আমাদের প্রিয় সহকর্মীদের অবসরজনিত বিদায় দেওয়া হলো। তারা জীবনের গুরুত্বপূর্ণ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় অতিবাহিত করেছেন। আমরা আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
বিদায়ী পুলিশ সদস্যদের সম্মানে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২