বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
বুড়িচং কংশনগর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:১৩ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কংশনগর উচ্চ বিদ্যালশের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব   মোঃ মতিউর রহমান  এবং পরিচালনা করেন সহকারী  মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহালুল কবির।
  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইস্কান্দার আলী ভূইয়া আমির, অতিরিক্ত পুলিশ সুপার ( সি আই ডি)    মো: জাহাঙ্গীর আলম, ইসলামি ব্যাংক কংশনগর বাজার শাখার সিও  মো: বদিউল আলম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আবিদপুর স্কুল এন্ড কলেজ।
আরও বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সদস্য  মো: জহিরুল কাইয়ম,  মো: আবুল বাসার এবং বিশিষ্ট ব্যাবসায়ী  মো: আবুল হাসেম,  শিক্ষক প্রতিনিধি এ বি এম কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম আজাদ,  মো: ইউছুফ আলী,  মো: রফিকুল ইসলাম এবং মো: কামরুল হাসান ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে  সভাপতি তার বক্তব্যে  বলেন শিক্ষার মান উন্নয়নের জন্য সাপ্তাহিক মাসিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে।  তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠান  শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২