রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
বুড়িচংয়ে টিসিবির ১৪৪২ লিটার তেল জব্দ দোকানিকে জরিমানা
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:১৭ এএম আপডেট: ০৩.০৭.২০২৫ ১:৫৭ এএম |





 বুড়িচংয়ে টিসিবির ১৪৪২  লিটার তেল জব্দ দোকানিকে জরিমানা কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি সি বি)'র ১৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। 
মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়।
বুধবার (২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসার এর মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টুন ভর্তি ১৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লক্ষ ৪২ হাজার ২০০ টাকা। 
এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুদ করছিলেন। 
অভিযানে টিসিবর পণ্য মজুদ ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, টিসিবির এই তেল গুলি কিভাবে ব্যবসায়ীর কাছে এলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২