শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
তানভীর দিপু।।
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:৩৬ পিএম |

কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ  (টি সি বি)'র ১৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়। বুধবার (২ জুলাই)  সকালে এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টুন ভর্তি ১৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।  
কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুদ রেখেছিলেন।  অভিযানে টিসিবর পণ্য মজুদ ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, টিসিবির এই তেল গুলি কিভাবে ব্যবসায়ীর কাছে আসলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২